রাজনৈতিক আক্রমণের অভিযোগ এনে মোহনপুরের SDPO-র নিকট ডেপুটেশন দিল CPI(M)
মোহনপুর মহকুমা এলাকাতে বিভিন্ন সময় সিপিআই(এম) নেতৃত্ব এবং কর্মীরা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ আনল সিপিআই(এম) মোহনপুর মহাকুমা কমিটি। এই অভিযোগের ভিত্তিতে মোহনপুরের এসডিপির নিকট দেওয়া হয়েছে ডেপুটেশন।
দ্যা ফ্যাক্ট :- মোহনপুর মহকুমা এলাকাতে সিপিআইএম কর্মীদের ওপর আক্রম কারীদের গ্রেপ্তারের দাবিতে মোহনপুরের এসডিপিওর নিকট ডেপুটেশন দিল সিপিআইএম মোহনপুর বিভাগীয় কমিটি। রবিবার বিকেলে দেওয়া হয় এই ডেপুটেশন। এই ডেপুটেশনকে কেন্দ্র করে সংগঠিত হয় একটি পথসভা। এই সভা থেকে এদিন দলের প্রাক্তন বিধায়ক রতন দাস দাবি করেন যে সমস্ত স্থানে সিপিআইএম নেতৃত্বদের বাড়িতে আক্রমণ হচ্ছে সে সমস্ত বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে পুলিশকে। অন্যদিকে মহকুমা সম্পাদক সুদীপ দেবনাথ পুলিশের ভূমিকাকে কেন্দ্র করে এদিন ক্ষোভ ব্যক্ত করেছেন। উনার দাবি এলাকাতে এই ধরনের অপরাধ সংগঠিত কারীদের বিরুদ্ধে পুলিশ মামলা গ্রহণ করার পাশাপাশি তাঁদেরকে আইনের আওতায় আনুক।
What's Your Reaction?