বামুটিয়ার জলিলপুরে খড়ের গাদায় আগুন, ৮ ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
বামুটিয়ারর জলিলপুর গ্রামের প্রতিষ্ঠিত মাশরুম চাষী অনিমেষ দত্ত। তিনি আগামী দু থেকে তিন বছরের জন্য মাশরুম চাষের জন্য খড় জমা করেছিলেন। মঙ্গলবার বিকেলে এই খড়ের গাদায় ঘটে অগ্নিসংযোগ। রাত ১১ টা পর্যন্ত আগুন নেভানোর কাজ করছে দমকল বিভাগ।
দ্যা ফ্যাক্ট :- বামুটিয়ার জলিলপুর গ্রামে খড়ের গাদায় বিধ্বংসী অগ্নিসংযোগ। প্রায় ৭ লক্ষ টাকার খড় পুড়ে ছাই হয়ে গেছে। দমকল বিভাগের তিনটি ইঞ্জিন এক যুগে প্রায় ৬ ঘন্টা চেষ্টা চালিয়েও আগুন নেভাতে পারেনি।
জলিলপুর গ্রামের অনিমেষ দত্ত দীর্ঘ বছর যাবত মাশরুম চাষের সাথে জড়িত। তিনি বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে প্রতিষ্ঠিত। আগামী দু থেকে তিন বছরের জন্য প্রচুর পরিমাণ খড় ক্রয় করেছিলেন তিনি। প্রায় ৭ লক্ষ টাকার খড় ক্রয় করে বাড়ির সামনে জমা করেছিলেন। সেই খড়ের গাদায় মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে তিনটা নাগাদ অগ্নিসংযোগ ঘটে। ঘটনা খুলে আসে মোহনপুর দমকল বিভাগের একটি ইঞ্জিন। কিন্তু আগুনের ভয়াবহতা তীব্র হওয়ায় একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরবর্তী সময়ে বিভিন্ন ফায়ার স্টেশন থেকে তিনটি ইঞ্জিন একযোগে আগুন নেভানোর কাজে হাত লাগায়। রাত আনুমানিক দশটা পর্যন্ত সম্পূর্ণরূপে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি দমকল বিভাগ। এদিকে ঘটনাস্থলে আসেন মোহনপুরের মহকুমা শাসক সজল দেবনাথ। তিনি জানান বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে কোন ধরনের জীবনহানির ঘটনা ঘটেনি। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। দমকল বিভাগের কর্মীরা দীর্ঘ সময় যাবত চেষ্টা করছেন আগুন নেভানোর জন্য। ক্ষতিগ্রস্ত মাশরুম চাষীকে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক।
What's Your Reaction?