মোহনপুরে ইভিএম জমা কেন্দ্রের সামনে সাংবাদিককে হয়রানি, চরম উচ্ছৃংখলতা মথা কর্মীর

স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে ইভিএম জমাকেন্দ্রের সামনে পরিচয় পত্র ছিনিয়ে নিয়ে সাংবাদিককে হয়রানি করলো মথার কর্মীরা। পাশাপাশি ভোট গ্রহণ কেন্দ্রে নিয়োজিত কর্মীদের কেউ করা হয়েছে হয়রানি।

Apr 12, 2026 - 23:43
Apr 12, 2026 - 23:44
 0  10

দ্যা ফ্যাক্ট :- মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে স্টংরুমের সামনে চরম উশৃংখল পরিবেশ সৃষ্টি করল তিপ্রামথার কর্মীরা। কর্মরত সাংবাদিকের পরিচয় পত্র ছিনিয়ে নিয়ে হয়রানি করা হয়েছে সাংবাদিককে। পাশাপাশি ভোট কর্মীদের সাথে থাকা গাড়িচালকদের কেউ ইভিএম জমা কেন্দ্রে প্রবেশে বাঁধা দিয়েছে মথার কর্মীরা। ভোট গ্রহণ কর্মীদের সাথে থাকা ব্যক্তিগত জামা কাপড়ের ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাথার উশৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে। এদিন সাংবাদিক রাজারাম ঘোষ ইভিএম জমা কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তার কাজে বাঁধা দেয় মথার উশৃংখল বাহিনী। সাংবাদিকের পরিচয় পত্র ছিনিয়ে নেওয়া হয়। ঘটনা স্থলে পুলিশ মোতায়েন থাকলেও অভিযুক্তদের পাকড়াও করার ক্ষেত্রে কোন পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। পাশাপাশি ইভিএম জমা কেন্দ্রের সামনে অত্যন্ত উৎশৃংখল আচরণ করলেও অভিযুক্তদের বিরুদ্ধে নূন্যতম পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি পুলিশকে। 

              অন্যদিকে মথারকর্মীরা ফিরে যাওয়ার সময় তুলাবাগান এলাকায় মানুষের বাড়িঘর এবং দোকানপাটে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow