সিমনা বিধানসভা দাইগ্যা বাড়ি বাজারে আগুনে পড়লো ৪ টি দোকান

সুন্দর টিলা পুলিশ ফাঁড়ির অন্তর্গত দাইগ্য বাড়ি বাজারে একটি টিফিনের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে তদনি সংযোগ ঘটে। একে একে চারটি দোকান আগুনের দাপটে পুড়ে যায়। দমকল ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন।

Feb 26, 2026 - 21:11
 0  5
সিমনা বিধানসভা দাইগ্যা বাড়ি বাজারে আগুনে পড়লো ৪ টি দোকান
দাইগ্যবাড়ী বাজারে সিলিন্ডারের আগুনে পুড়ে ছাই হলো চারটি দোকান।ছবি:- নিজস্ব

 দ্যা ফ্যাক্ট :- সিমনা বিধানসভার দাইগ্যা বাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো চারটি দোকান। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে এই অগ্নিসংযোগ। দমকল বিভাগের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। 

অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার বিকেলেও স্বাভাবিক ছিল জনজীবন। এরই মধ্যে একটি টিফিনের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিসংযোগ ঘটে গোটা দোকানে। একের পর এক চারটি দোকান এই আগুনের আওতায় আসে। স্থানীয় জনতা এবং সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানরা আগুন নেভানোর কাজে হাত লাগায়। দীর্ঘ প্রচেষ্টার পরও নিয়ন্ত্রণে আনার সম্ভব হয়নি আগুন। ঘটনাস্থলে পৌঁছায় শানখোলা দমকল বিভাগের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা দীর্ঘ সময় লড়াই করার পর নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এই ঘটনায় কোন জনতার হতাহতের খবর নেই। তবে দোকান মালিকদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow