বামুটিয়ায় বিএমএস দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা

BMS পরিচালিত অটোরিক্সা বামুটিয়া ব্লক শাখার নতুন কমিটির ঘোষণা করা হয়েছে জেলা কমিটির তরফে। এই বিষয়টিকে কেন্দ্র করে বুধবার দিনভর সংগঠন কার্যালয়ের সামনে উত্তেজনা বিরাজ করে।

Mar 19, 2026 - 23:53
 0  5
বামুটিয়ায় বিএমএস দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা
বাবুটিয়ায় বিএমএস পরিচালিত অটো রিক্সা সংগঠনের ২ গোষ্ঠীর মধ্যে উত্তেজনা নিয়ন্ত্রণ করল পুলিশ। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- বিএমএস অটোরিকশা বামুটিয়া ব্লক শাখায় দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা। পরিস্থিতির নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসতে হয় পুলিশকে। ঘটনার সূত্রপাত পুরানো কমিটির মেয়াদ থাকা অবস্থায় নতুন কমিটির ঘোষণাকে ঘিরে।

বর্তমান কমিটি গঠিত হয়েছে প্রায় দেড় বছর হয়েছে। এই কমিটির মেয়াদ ৩ বছরের। এরই মধ্যে জেলা থেকে একটি অ্যাড হক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। বামুটিয়ায় বুধবার সকালে সাংগঠনিক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানিয়েছেন এড হক কমিটির কনভেনার সুরজিৎ আচার্য। তিনি জানান গত ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ এই কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু উনারা বিষয়টি গতকালকে জানতে পেরেছেন। তারপরই বুধবার সাংবাদিকদের মুখোমুখি হওয়া। প্রশ্ন উঠছে যদি একমাস আগে কমিটি ঘোষণা হয়ে থাকে তাহলে এই একমাস সময় উনারা কেন দায়িত্বভার গ্রহণ করলেন না? পাশাপাশি জেলা কমিটি এবং রাজ্য কমিটি কি কারণে এই বিষয়ে বর্তমান কমিটিকে অন্ধকারে রেখেছে? এই বিষয়ে দুই কষ্ঠের মধ্যে শুরু হয় উত্তেজনাকর পরিস্থিতি। বর্তমান সভাপতি নতুন কমিটির বিষয়ে কোন কিছুই তিনি জানেন না বলে জানিয়েছেন। তবে আগামী কিছুদিনের মধ্যে জেলা এবং রাজ্য নেতৃত্বের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করার পরামর্শ দিল পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow