কৃষি কলেজে অনুষ্ঠিত হলো এগ্রু বায়ুর ডাইভারসিটি এক্সিবিশন এবং ফারমার্স ফেয়ার

Mar 18, 2026 - 23:55
 0  1
কৃষি কলেজে অনুষ্ঠিত হলো এগ্রু বায়ুর ডাইভারসিটি এক্সিবিশন এবং ফারমার্স ফেয়ার

দ্যা ফ্যাক্ট :- ত্রিপুরা কৃষি কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হলো এগ্রু বায়োডাইভারসিটি এক্সিবিশন কাম ফার্মার্স ফেয়ার। মঙ্গলবার কৃষি কলেজে আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন হয়। এই প্রথম ত্রিপুরাতে এই ধরনের কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। বুধবার হয়েছে সমাপ্তি। 

              ত্রিপুরা রাজ্যের কৃষকদের উপস্থিতিতে দুদিন ব্যাপী এগ্রো বায়োডাইভারসিটি এক্সিবিশন কাম ফার্মাস ফেয়ার সমাপ্ত হয়েছে। রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। কৃষকদের এই বিষয়ের উপর বিগত দুদিন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এগ্রু বায়োডাইভারসিটি বর্তমান সময়ে কতটা প্রাসঙ্গিক তা নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেছেন। রাজ্যের উৎপাদিত ফসল নিয়ে করা হয়েছে প্রদর্শনী। পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন ফল, সবজি, মাছ, ডিম, মোরগ সহ কৃষি সম্পর্কিত বিভিন্ন বিষয় প্রদর্শনী করা হয়েছে। উদ্বোধনী পর্বে স্বাগত ভাষণ রাখেন কলেজের প্রিন্সিপাল দেবাশীষ সেন। মূল বিষয়ের উপর আলোচনা করেন আইসিএআর আইআইভিআর বারানসির প্রিন্সপাল সাইন্টিস্ট নিরজ সিং, আইএফএস নিরজ কুমার চঞ্চল সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজননের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করলেন গোমতী ত্রিপুরার জেলা সভাধিপতি দেবল দেব রায়, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। বুধবার সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যম দিয়ে সমাপ্ত হয়েছে এই কর্মসূচিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow