লেম্বু ছড়ায় মুখোমুখি সংঘর্ষ পুলিশের গাড়ি ও ব্যক্তিগত গাড়ি

আগরতলা খোয়াই জাতীয় সড়কের লেম্বু ছড়াতে পুলিশের গাড়ি এবং ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুপক্ষের একাধিক জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিপিপি হাসপাতালে।

Apr 15, 2026 - 23:19
 0  8
লেম্বু ছড়ায় মুখোমুখি সংঘর্ষ পুলিশের গাড়ি ও ব্যক্তিগত গাড়ি
লেম্বু ছড়ায় দুর্ঘটনার কবলে দুটি গাড়ি।ছবি :- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- লেফুঙ্গা থানার অন্তর্গত লেম্বুছড়ায় একটি পুলিশের গাড়ি এবং ব্যক্তিগত গাড়িতে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আহত হয়েছেন একাধিক জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে। বুধবার খোয়াই জেলা পুলিশের একটি বলেরো গাড়ি আগরতলা থেকে খোয়াই যাচ্ছিল। অন্যদিকে আগরতলা গামি একটি বেলেনো গাড়ি ফিশারী কলেজে সামনে আসতেই পুলিশের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের গাড়ি। ঘটনা স্থলে  আসে লেম্বুছড়া ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। পরবর্তীতে দুর্ঘটনা গ্রস্থ দুটি গাড়ি আটক করে লেম্বুছড়া ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow