মোহনপুরের গঙ্গা গতীপুর থেকে উদ্ধার মৃতদেহ

সিধাই থানার অন্তর্গত মোহনপুরের গঙ্গা গতীপুর থেকে এক ব্যক্তির মৃত উদ্ধার হয়েছে রবিবার। মৃতের বাড়ি বিজয়নগরের লালটিলা গ্রামে। দেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠায় পুলিশ।

Feb 15, 2026 - 23:59
Feb 16, 2026 - 00:05
 0  14
মোহনপুরের গঙ্গা গতীপুর থেকে উদ্ধার মৃতদেহ
বিজয়নগর লালটিলা গ্রামের নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার মোহনপুরের গঙ্গাগতীপুরে।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- সিধাই থানার অন্তর্গত গঙ্গাগতীপুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম প্রিয় সরকার। ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। 

রবিবার এই এলাকায় মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। মৃত প্রিয় সরকারের বাড়ি মোহনপুরের বিজয়নগর লালটিলা গ্রামে। বিগত দুদিন যাবত সে বাড়ি থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকেরা বিভিন্ন জায়গাতে তার সন্ধান করে। কিন্তু তার হদিস পায়নি পরিবার। রবিবার এই এলাকা থেকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকেরা। হাসপাতালে মৃতদেহ দেখে সনাক্ত করে পরিবার। তবে এটি কোন দুর্ঘটনা নাকি খুন তা নিয়ে রয়েছে প্রশ্ন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow