মেয়ে সেজে যুবককে বিয়ে করল প্রতারক যুবক
পাঁচ বছর প্রেম করার পর অবশেষে বিয়ে। বিয়ের ছদিন পর বর জানতে পারলো সে কোন মেয়েকে বিয়ে করেনি। সে বিয়ে করেছে একজন পুরুষকে। এই ঘটনাকে কেন্দ্র করে সিধাই থানার পুলিশ প্রতারক যুবককে গ্রেফতার করে।
দ্যা ফ্যাক্ট :- প্রতারণার জাল কতটা গভীর হতে পারে এবার চাক্ষুষ করল সিধাই থানাধীন গজারিয়া গ্রামের মানুষ। দীর্ঘ পাঁচ বছর এই গ্রামের এক যুবকের সাথে প্রেম করে বিয়ে করেছিল চারিপাড়ার এক যুবতী। বিয়ের ছদিনের মাথায় স্বামী জানতে পারল সে কোন যুবতীকে বিয়ে করেনি! সে যাকে বিয়ে করে ঘরে এনেছে সে একজন যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতারক যুবককে আটক করে নিয়ে গেছে সিধাই থানার পুলিশ।
চারিপাড়া এলাকার শুকদেব দাসের ছেলে নয়ন দাস নিজেকে ইশা দাস হিসেবে পরিচয় দেয়। মেয়েদের পোশাক পরে নিজেকে একজন মেয়ে হিসেবে পরিচয় দেয়। তার প্রতারণার ফাঁদে পড়ে গজারিয়া গ্রামের এক ছেলে। তাদের মধ্যে দীর্ঘ পাঁচ বছর যাবত চলে প্রেম। অবশেষে সম্প্রতি এই প্রেম রূপ নেয় বিয়ের বিয়ের। বিয়ের ছয় দিনের মাথায় গজারিয়া গ্রামের এই ছেলে জানতে পারে সে একজন প্রতারক যুবককে স্ত্রী ভেবে বিয়ে করে ঘরে এনেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি জানায় পরিবারকে। গোটা পরিবার রীতিমতো হতভম্ব হয়ে পড়ে। জরো হয় গ্রামের মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিধাই থানার পুলিশ। পুলিশ আধিকারিকরাও এই ধরনের প্রতারণার ঘটনা দেখে তাজ্জব বনে যান। পরিবারের লোকেদের অভিযোগের মুখে প্রতারক নয়ন দাসকে আটক করে নিয়ে যায় সিধাই থানার পুলিশ। পরিবারের দাবি অভিযুক্ত নয়ন দাসের বিরুদ্ধে প্রতারণা করা দায়ে আইনি ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ।
What's Your Reaction?