প্রয়াত দলিয় কর্মীর বাড়িতে গেলেন প্রদ্যুৎ বিক্রমাণিক্য দেববর্মা
সম্প্রতি তিপ্রামথার সোফা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে প্রয়াত হয়েছেন দুজন। শনিবার উনাদের বাড়িতে গেলেন প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা।
দ্যা ফ্যাক্ট :- সম্প্রতি হেজামারায় তিপ্রামথার সভা থেকে বাড়ি ফেরার পথে যান দুর্ঘটনার কবলে পড়ে প্রয়াত হয়েছেন সুমিতা দেববর্মা (৪৫) এবং উপেন্দ্র দেববর্মা (২৮)। শনিবার মৃতদের বাড়িতে গেলেন দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা। পরিবারের সাথে কথা বলেছেন তিনি। উনাদের মৃত্যুকে কেন্দ্র করে গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করলেন প্রদ্যুৎ। এদিন উনার সাথে উপস্থিত ছিলেন এই কেন্দ্রের প্রার্থী রবীন্দ্র দেববর্মা, রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ অন্যান্যরা।
What's Your Reaction?