হেজামারায় সেচের অভাবে ধুঁকছে ১০০০ কানি জমি, প্রশাসন দর্শক
হেজমারা ব্লকের মধ্য চাঁনপুর এডিসি ভিলেজের চাচু সহ বিস্তীর্ণ কৃষিজমি সেঁচের অভাবে মাটিতে ফাটল ধরেছে।বহুবার দপ্তরে অভিযোগ করেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ কৃষকদের।
দ্যা ফ্যাক্ট :- হেজামারা ব্লকের মধ্য চানপুর এডিসি ভিলেজের চাচু এলাকায় সেচের অভাবে ধুখছে কৃষি জমিগুলো। এলাকার কৃষি জমিগুলোতে সেচের জল সরবরাহ করার জন্য একটি পাম্প রয়েছে। সোনাই নদী থেকে জল উত্তোলন করে এলাকার কৃষি জমিগুলোতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে এই পাম্পের মাধ্যমে। কিন্তু নিয়মিত জল সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। এই এলাকাতে প্রায় এক হাজার কানি জমিতে জল সরবরাহ করার ব্যবস্থা রয়েছে। কিন্তু নিয়মিত জল সরবরাহ না করার কারণে এলাকার বহু জমি বর্তমানে অনাবাদি হয়ে রয়েছে। যে সমস্ত জমিতে কৃষকরা ধান সহ বিভিন্ন ফসল ফলানোর উদ্যোগ নিয়েছিলেন সে সমস্ত জমিগুলো সেচের অভাবে মাটিতে ফাটল ধরেছে। কৃষকদের অভিযোগ বহুবার এই বিষয়ে দপ্তরকে অবগত করা হয়েছে। কিন্তু স্থায়ী সমস্যা সমাধানের জন্য কোন ধরনের উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না দপ্তরকে। ফলে এলাকার কৃষকরা বর্তমানে জল সেচের অভাবে কৃষি কাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন। এই অবস্থাতে এলকার কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা করতে সঠিকভাবে জলসেচ সুনিশ্চিত করতে দপ্তরকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানিয়েছেন এলাকার কৃষকরা।
What's Your Reaction?