একছত্র জয় মথার, জনগণ আবেগের পক্ষে ভোট দিয়েছে: রতন

এডিসি নির্বাচনে তিপ্রামথার একছত্র জয় হয়েছে। বিশাল ভোটের ব্যবধানে মোথার বেশিরভাগ প্রার্থীরা জয়ী হয়েছে। জনগণ আবেগের পক্ষে ভোট করেছে বলে জানিয়েছেন মন্ত্রী রতন লালন নাথ।

Apr 17, 2026 - 23:59
Apr 18, 2026 - 00:05
 0  4
একছত্র জয় মথার, জনগণ আবেগের পক্ষে ভোট দিয়েছে: রতন
প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী রবীন্দ্র ও রুনিয়াল।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- ১৩ শিমনা তোমাকারী এবং ১৪ বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রে তিপ্রামথার প্রার্থীরা রেকর্ড সংখ্যক ভোটে জয় পেয়েছেন। দুটি আসনেই মথার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীদের ভোটের ব্যবধান প্রায় ১৫ হাজারের। জয়ের পর উল্লাসে মাত্র মথার সমর্থকেরা।

একেবারে প্রত্যাশিতভাবেই সিমনা তমাকারি এবং বুধজংনগর ওয়াকিনগর কেন্দ্রে মথার ফলাফল হয়েছে। সিমনা তমাকারি কেন্দ্রের তিপ্রা মথার প্রার্থী রবীন্দ্র দেববর্মা ভোট পেয়েছেন ১৭৮৬২ টি। নিকটতম প্রতিদ্বন্দ্বীপ বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মা পেয়েছেন ২৩১৪ টি ভোট। অন্যদিকে বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রের তিপ্রা মথার প্রার্থী রুনিয়াল দেববর্মা ভোট পেয়েছেন ২০০৫৫ টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রণবীর দেববর্মা পেয়েছেন ৩৯৮৫ টি ভোট। বিগত পাঁচ বছর নিজ নির্বাচনী এলাকাতে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ করা হয়েছে তার নিরিখি এলাকার মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করিয়েছেন বলে দাবি করলেন রবীন্দ্র দেববর্মা। জনগণের এই রায়কে সম্মান জানিয়েছেন তিনি। পাশাপাশি ভোট গ্রহণের দিন মোহনপুরে ইভিএম জমা কেন্দ্রের সামনে সাংবাদিক রাজারাম ঘোষকে মাথা কর্মীরা হেনস্থা করার ঘটনায় ক্ষমা চেয়েছেন রবীন্দ্র দেববর্মা। 

অন্যদিকে রুনিয়াল দেববর্মা বলেন এই জয় জনগণের জয়। এই জয় তিপ্রামথার জয়। এই জয়কে কেন্দ্র করে এলাকায় কোন ধরনের উত্তেজনা যাতে না ঘটে তার আহ্বান রেখেছেন রুনিয়াল দেববর্মা।

এই ফলাফলকে ঘিরে মন্ত্রী রতন লাল নাত বলেন এটা জনগণের রায়। জনগণের রায়কে স্বাভাবিকভাবেই নিতে হবে। বিজেপি উন্নয়নের পক্ষে ভোট চেয়েছিল। মানুষ আবেগের পক্ষে ভোট দিয়েছেন। মানুষের এই রায়কে সম্মান জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ।

দুই কেন্দ্রের ফিল্টারিং অফিসার শান্তনু বিকাশ দাস জানান অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গণনা কেন্দ্র সম্পন্ন হয়েছে। তার জন্য সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব আধিকারিক এবং কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow