৭০ বছরেও জুটেনি দুলু রানি ও তরু বালার বার্ধক্য ভাতা

অত্যন্ত দারিদ্রতার মধ্য দিয়ে দিন কাটছে বৃদ্ধ দুই বোনের। সরকারি ভাতার দাবি করেও জোটেনি ভাতা। আর্থিকভাবে অত্যন্ত দুর্বল দুইবোন বর্তমানে বেঁচে থাকাই দুষ্কর।

Apr 25, 2026 - 23:42
Apr 25, 2026 - 23:42
 0  6
৭০ বছরেও জুটেনি দুলু রানি ও তরু বালার বার্ধক্য ভাতা
একাধিকবার আবেদন করেও বৃদ্ধ দুই বোনের জোটেনি বার্ধক্য ভাতা। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- বয়স ৭০ পেরিয়েছে। বাম সরকারের সময় একাধিকবার আবেদন করেছেন বার্ধক্য ভাতার জন্য। জুটেনি। বর্তমান সরকারের সময়েও আবেদনের কোন ফল পাওয়া যায়নি। অবশেষে শরণাপন্ন সংবাদ মাধ্যমের। ডুকলি ব্লকের কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের নিবাসী দুলু রানি দাস এবং উনার বোন তরুবালা দাস দাবি জানিয়েছেন উনাদেরকে বার্ধক্য ভাতা প্রদান করার জন্য। 

                 সরকারি ঘোষণা অনুযায়ী ৬০ বছর পার হলে বিভিন্ন মাপদন্ডে উত্তীর্ণ হলে দেয়া হবে বার্ধক্য ভাতা। কিন্তু কাঞ্চনমালার এই দুই বৃদ্ধা ৭০ রে দাঁড়িয়ে বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত। অত্যন্ত আক্ষেপের সুরে জানান বাম সরকারের সময় শুধু আশ্বাস দেওয়া হয়েছিল। বর্তমান সরকার আসার পর আবেদন করেও আশ্বাস ছাড়া বার্ধক্য ভাতা জোটেনি। একদিকে দারিদ্রতার চাপ অন্যদিকে বার্ধক্য জনিত রোগে ব্যতিব্যস্ত দুই বোন। এই পরিস্থিতিতে সরকার দুজনকে বার্ধক্য ভাতা প্রদান করার জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করার দাবী জানিয়েছেন দুলু রানী ও তরু বালা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow