বামুটিয়া ব্লকের মহিলাদের মধ্যে বিতরণ করা হয়েছে সেলাই মেশিন
পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে মহিলাদের মধ্যে বিতরণ করা হয়েছে সেলাই মেশিন। বাবুটিয়া ব্লকের সুবিধাবীদের মধ্যে দেওয়া হয়েছে এই মেশিনগুলো।
দ্যা ফ্যাক্ট :- পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের অর্থানুকূল্যে মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ব্লকের কনফারেন্স হলে মহিলাদের হাতে সেলাই মেশিন গুলো তুলে দেওয়া হয়েছে ।
বামুটিয়া ব্লক এলাকার মহিলাদেরকে আত্মনির্ভরকরণের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা সভাপতি বিশ্বজিৎ শীল। গ্রামীন এলাকার মহিলাদেরকে গুরুত্ব দিয়ে ছাগল বিতরণ, সেলাই মেশিন বিতরণ এবং অন্যান্য প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মহিলাদের প্রতি আহ্বান রাখেন যারা এই সেলাই মেশিন পেয়েছেন উনারা এটিকে কাজে লাগিয়ে রোজগারের নতুন পথ খুঁজে নেওয়ার জন্য। এদিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভও ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ,মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস সহ অন্যান্যরা।
What's Your Reaction?