বসুন্ধরা জুয়েলারিতে ওজন ও পরিমাপ দপ্তরের অভিযান
বসুন্ধরা জুয়েলারিতে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালালো ওজন ও পরিমাপ দপ্তর এর আধিকারিকরা। দেখা গেল অলংকার মাপার সমস্ত পরিমাপ যন্ত্র মেয়াদ উত্তীর্ণ। সঙ্গে সঙ্গে মেশিনগুলো হেফাজতে নেইয় আধিকারিক।
দ্যা ফ্যাক্ট :- গ্রাহকের অভিযোগের ভিত্তিতে আগরতলায় বসুন্ধরা জুয়েলারিতে হানা দিল ওজন ও পরিমাপ্ত দপ্তরের আধিকারিকরা। বুধবার জুয়েলারি শপের পরিমাপ যন্ত্র গুলো পরীক্ষা-নিরীক্ষা করেছেন আধিকারিকরা।
প্রতিদিন আগরতলা শহরের বিভিন্ন জুয়েলারি থেকে কোটি টাকার অলংকার বিক্রি হচ্ছে। এই ধরনের অলংকার বিক্রির পরিমাপ নিয়ে একজন গ্রাহক অভিযোগ করেছিলেন ওজন ও পরিমাপ দপ্তরে। সেই অভিযোগে ভিত্তিতে আধিকারিকরা এদিন অভিযান চালায় বসুন্ধরা জুয়েলারিতে। জুয়েলারির সমস্ত অলংকার মাপার মেশিন পরীক্ষা-নিরীক্ষা করেন আধিকারিকরা। যদিও মেশিনে পরিমাপের কোন ধরনের গরমিল পাওয়া যায়নি। কিন্তু মেশিনগুলো মেয়াদ উত্তীর্ণ ছিল। এই কারণে আধিকারিকরা এই মেশিনগুলোকে নিজেদের হেফাজতে নেয়। জুয়েলারি কর্তৃপক্ষকে নির্দেশ দেয় এই মেশিনগুলো সংশোধন করিয়ে আনার জন্য। পাশাপাশি আবৈধভাবে মেশিনগুলো ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে পরামর্শ।
What's Your Reaction?