উন্নয়নমূলক কাজে বাঁধা, এয়ারপোর্ট থানায় মামলা করলেন মামুটিয়ার বিধায়ক

বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে বামুটিয়ার নবগ্রাম এলাকাতে ট্রিটলাইট বসানোর কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে চার অভিযুক্তের নামে এয়ারপোর্ট থানাতে লিখিত অভিযোগ দায়ের করলেন বিধায়ক নয়ন সরকার।

Feb 24, 2026 - 23:52
 0  6
উন্নয়নমূলক কাজে বাঁধা, এয়ারপোর্ট থানায় মামলা করলেন মামুটিয়ার বিধায়ক
নবগ্রামে উন্নয়নের কাজে বাঁধা দেওয়ার জন্য অভিযুক্তদের নামে এয়ারপোর্ট থানাতে অভিযোগ করলেন বিধায়ক।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- বামুটিয়া বিধানসভার অন্তর্গত নবগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকাতে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে স্ট্রীট লাইট বসানোর কাজে বাঁধা দেওয়ার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানাতে মামলা দায়ের করলেন বিধায়ক নয়ন সরকার। বিধাকর দাবি পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে গ্রহণ করুক উপযুক্ত পদক্ষেপ। 

            সম্প্রীতি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের চিন্তা হরণ দেবনাথ অঙ্গনারী কেন্দ্র এলাকাতে দুটি সোলার লাইট বসাতে আসে এজেন্সির লোকেরা। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে এই সোলার লাইট গুলো বসানোর জন্য উদ্যোগ নেওয়া হয়। একটি লাইট বসানোর পর বাধানকারীরা এই লাইট উঠিয়ে নিতে বাধ্য করে বলে অভিযোগ বিধায়কের। অপর আরেকটির লাইট বসানোর কাজও বাঁধা দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এয়ারপোর্ট থানাতে বিধায়ক নয়ন সরকার চার অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হল বিকাশ দাস, উৎপল দাস, করন ভট্টাচার্য এবং তাপস চৌধুরী। বিধায়ক পুলিশের কাছে দাবী করেন অতিসত্বর এলাকার উন্নয়নের কাজে বাঁধা দানকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার জন্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow