এডিসি নির্বাচনকে সামনে রেখে মান্দাইয়ে বিজেপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

Mar 6, 2026 - 23:09
 0  0

দ্যা ফ্যাক্ট :- আগামী এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপির উদ্যোগে মান্দাইয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। মূলত দলের কর্মীদের নিয়ে নির্বাচনী প্রক্রিয়া এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এই সভাতে আলোচনা করা হয়। 

এডিসি নির্বাচন যতই এগিয়ে আসছে এডিসির বিরোধী দল ঘর গোছানোর কাজে ততোই জোর দিচ্ছে। এডিসি নির্বাচনে নিজেদের মাটি আরো মজবুত করতে নির্বাচনের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে এবার কর্মীদের সাথে শুরু হয়েছে আলোচনা। শুক্রবার মান্দাইয়ে বিজেপির রাজ্য সম্পাদক বিপিন দেববর্মার উপস্থিতিতে হয়েছে বৈঠক। এই বৈঠকে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের বিভিন্ন কলা কৌশল এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই সভাতে উপস্থিত ছিলেন বিজেপির সদর গ্রামীণ জেলার সভাপতি গৌরাঙ্গ ভৌমিক এবং অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow