ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে

রবিবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভাতে সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে হয় আলোচনা।

Apr 26, 2026 - 23:39
 0  6
ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে

 দ্যা ফ্যাক্ট :-  আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার। এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাপি রায়।

এদিনের সভাতে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে হয় আলোচনা করা হয়েছে। ত্রিপুরায় ওয়েব মিডিয়ার সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয় এদিন। সর্বসম্মতিক্রমে এদিনের সভাতে সিদ্ধান্ত হয় সংগঠনের তরফে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরে এক দাবীসনদ পেশ করা হবে।

 পাশাপাশি রাজ্যে যে সমস্ত নতুন ওয়েব মিডিয়া রয়েছে উনাদের সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সদস্য পদ গ্রহণ করার ক্ষেত্রে সংগঠনের সহ-সম্পাদক দ্বীপজীত আচার্যের সাথে যোগাযোগ করার আহ্বান করা হয়েছে সংগঠনের তরফে (7005856962)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow