সিমনায় মন্দির নির্মাণে বহিরাগতদের বাঁধা, পাল্টা প্রতিবাদ স্থানীয়দের
সিমনা বাজার সংলগ্ন এলাকাতে ব্রহ্মকুন্ডস্বরী কালী মন্দির নির্মাণে কতিপয় বহিরাগতরা বাঁধা দেওয়ার পাশাপাশি মামলা করে। এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা প্রতিবাদের জানালো স্থানীয় জনগণ।
দ্যা ফ্যাক্ট :- সিমনা বাজার সংলগ্ন চার ঘন্টা নামক স্থানে জোড়াসাধুর আশ্রমে মন্দির নির্মাণকে কেন্দ্র করে বহিরাগত দুষ্কৃতীরা হুমকি প্রদান এবং মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন রবিবার।
সিমনা বিধানসভার সিমনা বাজার সংলগ্ন জোড়া সাধুর আশ্রম ছিল বহু বছর আগে। বর্তমানে সেই সাধু নেই। বহু বছর যাবত স্থানটি ঝোপঝাড়ে পরিণত হয়েছে। কয়েক বছর পূর্বে স্থানীয় জনতা এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা এই স্থানে একটি মন্দির নির্মাণ করার জন্য অনুরোধ জানান এই এলাকার কাঠিয়া বাবা সেবা ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠানকে। প্রয়াত সাধুর এক শিষ্য এই মন্দির নির্মাণে সম্মতি প্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। সেই মোতাবেক ট্রাস্ট এর উদ্যোগে এই স্থানে ব্রহ্মকুণ্ডেশ্বী কালীমন্দিরের কাজ শুরু হয়। এরই মধ্যে শনিবার মন্দির নির্মাণ কাজে বাঁধা দেওয়ার পাশাপাশি মন্দির নির্মাণের সাথে জড়িতদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। রবিবার মন্দির প্রাঙ্গনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয়রা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। স্থানীয়দের দাবি যে জায়গায় মন্দির নির্মাণ হচ্ছে সেটা কোন ব্যক্তি মালিকানা নয়। এটি চা বাগানের জায়গা। এলাকাবাসী এবং চা বাগান মালিকপক্ষের সম্মতিতে এই স্থানে মন্দির নির্মাণ করা হচ্ছে। ফলে কোন বহিরাগতরা এই মন্দির নির্মাণে বাধা না দেওয়ার দাবি উঠেছে।
What's Your Reaction?