সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার অধ্যাপক
লেম্বুছড়া সংকৃত বিশ্ববিদ্যালয় একলব্য ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অধ্যাপকের বিরুদ্ধে। অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করেছে লেফুঙ্গা থানার পুলিশ।
দ্যা ফ্যাক্ট :- এবার শিক্ষাঙ্গনে ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত সংস্কৃত একলব্য ক্যাম্পাসে। অভিযোগ হাতে পেয়ে অভিযুক্ত অধ্যাপক কে গ্রেফতার করলো লেফুঙ্গা থানার পুলিশ। অভিযুক্তার নাম চন্দ্র মল্লিক কল্যাণ।
সম্প্রতি লেম্বুছড়া স্থিত সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের একলব্য ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণ করার বিষয়ে লেফুঙ্গা থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে পুলিশ একটি মামলা গ্রহণ করেছে। মামলার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে যুবতীর বক্তব্যের ওপর ভিত্তি করে অভিযুক্তের বিরুদ্ধে আইনিয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত ইউনিভার্সিটি কর্তৃপক্ষের তরফে আধিকারিক স্তরে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযুক্তকে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত ধর্ষণের অভিযুক্ত অধ্যাপক চন্দ্র মল্লিক কল্যাণকে জেল হেফাজতে পাঠায়। ইতিমধ্যেই এই বিষয়েই সাইন্টিফিক এভিডেন্স সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশ। তবে সমস্ত রিপোর্ট এবং তথ্য প্রমান হাতে আসার পর এই ঘটনা সম্পর্কে স্পষ্টভাবে এগোতে চাইছে পুলিশ।
What's Your Reaction?