লিফুঙ্গায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী

Mar 21, 2026 - 23:57
 0  0

দ্যা ফ্যাক্ট :- শুক্রবারের শিলাবৃষ্টি এবং ঝরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মোহনপুর বিধানসভার বিভিন্ন উপজাতি মহল্লা। শনিবার এই এলাকাগুলো পরিদর্শন করলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ। কুমারপাড়া, বিরমহন পাড়া, উত্তর দেবেন্দ্রনগর এলাকাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অস্থায়ী শিবিরে ঠাঁই নিয়েছে। এই শিবির গুলো পরিদর্শন করেছেন মন্ত্রী। কথা বলেছেন শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সাথে। পাশাপাশি এলাকার ক্ষয়ক্ষতি সম্পর্কেও অবগত হয়েছেন মন্ত্রী রতন লাল নাথ। এদিন মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন লেফুঙ্গা বিএসি চেয়ারম্যান রণবীর দেববর্মা সহ অন্যান্যরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow