চা ও ঝুমুর উৎসব অনুষ্ঠিত বামুটিয়ায়

Mar 22, 2026 - 23:58
Mar 23, 2026 - 00:00
 0  2
চা ও ঝুমুর উৎসব অনুষ্ঠিত বামুটিয়ায়

দ্যা ফ্যাক্ট:- জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ, ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেড এবং বামুটিয়া পঞ্চায়েত সমিতির সহযোগিতায় চা ও ঝুমুর উৎসব অনুষ্ঠিত হয়েছে রবিবার। বামুটিয়ার হরেন্দ্র নগর চা বাগানের গনেশ চৌধুরী পাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই উৎসব। এলাকার চা বাগান এলাকার শ্রমিক এবং অন্যান্য মানুষদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে উৎসব। 

বামুটিয়া বিধানসভা এলাকাতে সাতটি চা বাগান রয়েছে। এই এলাকার চা শ্রমিক এবং চা শিল্পের সাথে জড়িত মানুষদের নিয়ে অনুষ্ঠিত হয় চা ও ঝুমুর উৎসব। এদিন আনুষ্ঠানিকভাবে ঝুমুর উৎসবের উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। তিনি উদ্বোধকের ভাষণে বলেন চা বাগান এলাকার শ্রমিকদের সংস্কৃতি এবং কৃষ্টিকে তুলে ধরতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে সবার কাছ থেকে সার্বিক সহযোগিতা পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। এদিন চা বাগান এলাকার শিল্পী এবং পার্শ্ববর্তী এলাকার শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে এলাকার চা বাগান গুলোতে যে সমস্ত ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করছে, ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে হয়েছে, চা বাগান গুলোতে ভালোভাবে কাজ করছে এ ধরনের মানুষদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow