মোহনপুরে পুলিশের গাড়ি ও বাইকের সংঘর্ষের নিহত ১
দ্যা ফ্যাক্ট :- সিনাই থানার গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম বলরাম দেবনাথ। তিনি একটি বেসরকারি নিরাপত্তা কোম্পানিতে কর্মরত। বাইক নিয়ে কাজে যাওয়ার সময় মোহনপুরের বোয়ালিয়াতে ঘটে এই বাইক দুর্ঘটনা। সিধাই থানার একটি জিপের সাথে সংঘর্ষ ঘটে উনার। উনাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মোহনপুর হাসপাতালে। সেখান থেকে স্থানান্তর করা হয়েছে জিবিপি হাসপাতালে। অবশেষে আর শেষ রক্ষা হয়নি। শনিবার মৃতদেহ ময়নাতদন্ত শেষে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। পরিবারের তরফে সিধাই থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
What's Your Reaction?