খুমুলুঙে মুখ্যমন্ত্রী নেতৃত্বে বিজেপির রেলিতে ব্যাপক সাড়া

আগামী নির্বাচনকে সামনে রেখে খুমুলুঙে শক্তি প্রদর্শন করল বিজেপি। কর্মসূচি থেকে আগামী নির্বাচনে খুমুলুঙ দখল করার আশাব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

Mar 4, 2026 - 22:31
 0  5
খুমুলুঙে মুখ্যমন্ত্রী নেতৃত্বে বিজেপির রেলিতে ব্যাপক সাড়া
খুমুলুঙে বিজেপির প্রচারে মুখ্যমন্ত্রী।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- খুঙুলুঙে বিজেপি এস্টি মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক রেলি। এডিসি নির্বাচনকে সামনে রেখে রেলি অনুষ্ঠিত হয়। রেলিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, পর্যটন দপ্তরে মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং দলের অন্যান্য নেতৃত্ব। 

            খুমুলুঙে সাম্প্রতিক কালের মধ্যে বুধবার সারা জাগানো রেলি করতে সক্ষম হয়েছে বিজিপি। ব্যাপক সংখ্যক সমর্থকদের নিয়ে এই রেলি সংগঠিত করা হয়েছে। এই রেলি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন ত্রিপুরাতে আগামী এডিসি নির্বাচনে জনজাতি থেকে শুরু করে প্রত্যেক জনগোষ্ঠীর অংশের মানুষ সম্পূর্ণ আস্থা রাখবে ভারতীয় জনতা পার্টির ওপর। কারণ রাজ্যের সার্বিক উন্নয়ন করার জন্য একমাত্র বিজেপি দল মানুষের ভরসা অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে যেভাবে উন্নয়নমূলক কাজ হচ্ছে তার প্রভাব ত্রিপুরার মানুষ দেখেছে। ফলে আগামী এডিসি এবং ভিলেজ কাউন্সিল নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা ব্যাপক ভোটে জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow