সিমনা তমাকারি ও বুধজংনগর ওয়াখি নগরে BJP প্রার্থীর সমর্থনে রেলি করেন মুখ্যমন্ত্রী
আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে বুধজংনগর ওয়াখিনগর ও সিমনা তমাকারি কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
দ্যা ফ্যাক্ট :- বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী রণবীর দেববর্মা এবং সিমনা তমাকারীর প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মা সমর্থনে রেলি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। বুধবার দুই প্রার্থীর সমর্থনে বাইক রেলিতে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রের লেফুঙ্গা থেকে রণবীর দেববর্মার সমর্থনে শুরু হয় বাইক রেলি। এদিন মোহনপুরের বিধায়ক তথা কৃষি মন্ত্রী রতন লাল নাথ মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। এই কেন্দ্রের বিভিন্ন এলাকা বাইক রেলির মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়েছে এদিন।
অন্যদিকে সিমনা তমাকারি কেন্দ্রের বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মা সমর্থনে বাইক রেলিতে অংশ নিয়ে এলাকার চষে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচারে এসে দুই প্রার্থীর সমর্থনে দারুন সারা পাওয়া গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নির্বাচনে এডিসিতে বিজেপি সরকার গঠন করা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।
What's Your Reaction?