লক্ষ্মীলোঙ্গা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার শ্রমিক, ছিন্তাই টাকা
এয়ারপোর্ট থানার অন্তর্গত তুফানিয়া লুঙ্গা এলাকায় এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করল পুলিশ। রবিবার রাতে উদ্ধার করা হয়েছে তাকে। আহত ব্যক্তির নাম পরিমল ওরাং। উনাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
দ্যা ফ্যাক্ট :- এক ব্যক্তিকে মারধর করে নগদ পাঁচ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা এয়ারপোর্ট থানার অন্তর্গত লক্ষ্মীলুঙ্গা এলাকায়। আহত ব্যক্তির নাম পরিমল ওরান। পুলিশ এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রবিবার রাতে স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। দেখা যায় এই এলাকায় স্থানীয় শ্রমিক পরিমল ওরাং নামে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তিনি জানান স্থানীয় নারু এবং খয়েরপুর এলাকার তাপস নামে দুই ব্যক্তি উনাকে বাড়ি থেকে ডেকে এনে মারধর করেছে। এমনকি উনার কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছেন পরিমল। তিনি আরো জানান উক্ত দুই ব্যক্তির বাড়িতে কাজ করার পর কাজের মজুরি দেয়নি উনারা। উপরন্ত উনাকে মারধর করে উনার কাছে থাকা টাকা ছিন্তাই করে নিয়ে যায়। উনার হাতে এবং পায়ে গুরুতর জখম হয়েছে। লাঠি দিয়ে মেরে উনাকে রক্তাক্ত করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা রবিবার দুপুরে সংঘটিত হয়। দীর্ঘ সময় অচেতন অবস্থায় জঙ্গলে পড়েছিলেন তিনি। উনার জ্ঞান ফেরার পর স্থানীয়রা ওনাকে দেখতে পান। তখনই খবর দেওয়া হয় পুলিশে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
What's Your Reaction?