আগরতলায় মোটর স্ট্যান্ডে জেলা শাসকের নির্দেশে বন্ধ হল পেট্রোল পাম্প
দ্যা ফ্যাক্ট :- আগরতলার মোটরস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিনের পুরানো মেসার্স বিশ্বাস এন্ড সন্স পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পে অগ্নি সংযোগ নিয়ন্ত্রণের জন্য সঠিক কোন পরিকাঠামো না থাকার কারণে জেলা শাসক এই নির্দেশ জারি করেছে বলে জানা গেছে।
মোটরস্ট্যান্ড এলাকায় দীর্ঘ বছরের পুরানো পেট্রোল পাম্প জেলা শাসকের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে।
জেলাশাসকের তরফে জানানো হয়েছে এই পেট্রোল পাম্পে আগুন নিয়ন্ত্রণ করার জন্য সঠিক পরিকাঠামো নেই। ফলে যেকোনো ধরনের অগ্নিসংযোগ সংক্রান্ত দুর্ঘটনা ঘটতে পারে। যার ফলে বড় ধরনের বিপত্তির সম্ভাবনা রয়েছে। এই ধরনের পরিস্থিতি এড়াতে জেলা শাসকের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গেছে।
পাশাপাশি এই পেট্রোল পাম্প গোটা আগরতলা সহ ত্রিপুরা রাজ্যের মধ্যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মূল সড়কের মাঝ বরাবর এই ধরনের পেট্রোল পাম্প অত্যন্ত বিপদজনক। যে কোন যানবাহন এই পেট্রোল পাম্পের সাথে সংঘর্ষ হলে হতে পারে ভয়াবহ দুর্ঘটনা। তবে জেলাশাসকের নির্দেশে এই পেট্রোল পাম্প বন্ধ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
What's Your Reaction?