রোমান স্ক্রিপ্ট হবে না, সাফ বক্তব্য মুখ্যমন্ত্রী
ককবরক ভাষায় লেখার জন্য রোমান স্ক্রিপ্ট চালু করা হবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। যুবক-যুবতীদের পরামর্শ দিলেন বিভ্রান্ত না হবার জন্য।
দ্যা ফ্যাক্ট :- রোমান স্ক্রিপ্ট হবে না। অন্যান্য বারের মতো শনিবারও সাফ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। উপজাতি যুব অংশের মানুষদের বিভ্রান্ত না হবার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।
কিছুদিন বাদে বাদেই তিপ্রামথা অথবা মথার সহযোগী সংগঠনগুলো ককবরক ভাষার লেখার জন্য রোমান স্ক্রিপ্টের দাবিতে মাঠে নামছে। শনিবারও সার্কিট হাউস এলাকাতে একই দাবিতে আন্দোলন করা হয়। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি পরিস্কার জানিয়ে দেন রোমান স্ক্রিপ্ট হবে না। এই দাবিকে সামনে রেখে উপজাতি যুব অংশের ছেলেমেয়েদের বিভ্রান্ত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আহবান করেন আগামী দিনে এই দাবিকে সামনে রেখে যুব অংশের মানুষ আন্দোলন মুখী না হবার জন্য।
What's Your Reaction?