ঝড়ে লন্ডভন্ড কালীবাজারে একটি বিউটি পার্লার

ঝড়ের প্রভাবে কালীবাজারে ভেঙে পড়লো একটি বিউটি পার্লার। ঘরের ছাউনি উড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে বিউটি পার্লারের।

Apr 28, 2026 - 23:56
 0  5
ঝড়ে লন্ডভন্ড কালীবাজারে একটি বিউটি পার্লার
ঝড়ের প্রভাবে ভেঙ্গে পড়ল বিউটি পার্লার।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- মঙ্গলবার কালবৈশাখীর ঘরে বামুটিয়ার কালীবাজারের একটি বিউটি পার্লার ভেঙে যায়। বিশেষ করে ঘরের ছাউনি উড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বিউটি পার্লারের মালিক। এই বিউটি পার্লার দিয়ে তার সংসারের উপার্জন হত। বর্তমানে সরকারের সহযোগিতার দাবি করেছেন ক্ষতিগ্রস্ত এই পরিবার। 

                       মঙ্গলবার সকালে ঝড়ের প্রচন্ড প্রকোপে রাজ্যে বিভিন্ন প্রান্তের পাশাপাশি মনপুরাতেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও এই ঘটনায় কোন প্রাণহানি বা মানুষের হতাহতের ঘটনা ঘটেনি। কালীবাজারে টিনা বিশ্বাসের বিউটি পার্লারের ছাউনি উড়িয়ে নিয়ে যায় মঙ্গলবার। পাশাপাশি বিউটি পার্লারেও ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যে সরকারি সহযোগিতা চেয়েছেন পার্লারের মালিক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow