সিধাই থানা এলাকাতে প্রকাশ্যে জুয়ার আসর, পুলিশ দর্শক

সিধাই থানা এলাকাতে প্রতিদিন কোন না কোন স্থানে হচ্ছে মেলা। এই মেলাকে কেন্দ্র করে বসছে জোয়ার আসর। নিঃস্ব হচ্ছে এলাকার সাধারণ মানুষ। অথচ পুলিশ এই বিষয়ে একেবারেই নিরব।

Apr 16, 2026 - 23:58
Apr 17, 2026 - 00:01
 0  83
সিধাই থানা এলাকাতে প্রকাশ্যে জুয়ার আসর, পুলিশ দর্শক

দ্যা ফ্যাক্ট :- সিধাই থানার ওসি সঞ্জয় লস্করের আশীর্বাদে গোটা থানা এলাকাতে মেলার আরালে উৎসবের মেজাজে চলছে জুয়া খেলার আসর। প্রতিটি মেলাতে প্রকাশ্যে জুয়া খেলার জন্য চুক্তি হচ্ছে ওসি সাহেবের সাথে। বিনিময়ে নির্বিঘ্নে চলছে জুয়া। 

               বাংলা নববর্ষের দিন থেকে সিধাই থানা এলাকায় বিভিন্ন পাড়াতে শুরু হয়েছে মেলা। পহেলা বৈশাখের দিন জগৎপুর, ডিএম কলোনী, কালিকামুরা, ফটিক ছড়া বাগান, সাতডুবিয়ায় মেলা অনুষ্ঠিত হয়। দুসরা বৈশাখ গোপালনগরের অনন্ত তাতিপাড়ায় হয়েছে মেলা। সবকটি মেলাতে ব্যাপক পরিমাণ জুয়া খেলার আসর বসেছে। জুয়ার উদ্যোক্তারা সরাসরি থানার ওসি সঞ্জয় লস্করের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে বলে জানা গেছে। যার বিনিময়ে লস্কর সাহেব জুয়া খেলাতে কোন ধরনের হস্তক্ষেপ করেননি। একেকটি মেলাতে ৫০ থেকে ৭০ লক্ষ টাকার জুয়া খেলা হয়েছে। পুলিশের এই বদান্যতায় এলাকার বহু মানুষ আর্থিকভাবে নিঃস্ব হয়েছেন। লাজ শরমের গলা টিপে খেয়ে পুলিশের আস্কারায় এইভাবে জোয়ার আসর সাধারণ মানুষের নজরে পুলিশের ইজ্জত ধুলিস্যাৎ করে দিয়েছে। গ্রামবাসীর দাবি পুলিশের ন্যূনতম দায়িত্ববোধ যদি থাকে আগামী দিনে এই ধরনের মেলাতে জুয়ার আসর বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow