মোহনপুর মহকুমায় নির্বিঘ্নে সম্পন্ন ভোট গ্রহণ প্রক্রিয়া

মোহনপুর মহকুমা এলাকার সিমনা তমাকারী ও বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে নির্যাতন। কোন রাজনৈতিক হিংসার ঘটনা সংগঠিত হয়নি এদিন।

Apr 12, 2026 - 23:32
 0  7
মোহনপুর মহকুমায় নির্বিঘ্নে সম্পন্ন ভোট গ্রহণ প্রক্রিয়া
সিমনা তমাকারি কেন্দ্রে ভোট দাদাদের দীর্ঘ লাইন।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে স্টংরুমের সামনে চরম উশৃংখল পরিবেশ সৃষ্টি করল তিপ্রামথার কর্মীরা। কর্মরত সাংবাদিকের পরিচয় পত্র ছিনিয়ে নিয়ে হয়রানি করা হয়েছে সাংবাদিককে। পাশাপাশি ভোট কর্মীদের সাথে থাকা গাড়িচালকদের কেউ ইভিএম জমা কেন্দ্রে প্রবেশে বাঁধা দিয়েছে মথার কর্মীরা। ভোট গ্রহণ কর্মীদের সাথে থাকা ব্যক্তিগত জামা কাপড়ের ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাথার উশৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে। এদিন সাংবাদিক রাজারাম ঘোষ ইভিএম জমা কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তার কাজে বাঁধা দেয় মথার উশৃংখল বাহিনী। সাংবাদিকের পরিচয় পত্র ছিনিয়ে নেওয়া হয়। ঘটনা স্থলে পুলিশ মোতায়েন থাকলেও অভিযুক্তদের পাকড়াও করার ক্ষেত্রে কোন পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। পাশাপাশি ইভিএম জমা কেন্দ্রের সামনে অত্যন্ত উৎশৃংখল আচরণ করলেও অভিযুক্তদের বিরুদ্ধে নূন্যতম পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি পুলিশকে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow