মোহনপুরে জনজাতি বস্ত্রশিল্পীদের মধ্যে সুতা বিতরণ

লেফুঙ্গা ব্লক এবং মোহনপুর ব্লক এলাকার জনজাতি সম্প্রদায়ের যে সমস্ত নারীরা বস্ত্র শিল্পের সাথে জড়িত রয়েছেন উনাদের মধ্যে সুতা বিতরণ করা হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা

Mar 11, 2026 - 23:57
 0  2
মোহনপুরে জনজাতি বস্ত্রশিল্পীদের মধ্যে সুতা বিতরণ
মোহনপুরে জনজাতি মহিলাদের মধ্যে সুতা বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- বর্তমান রাজ্য সরকার চায় রাজ্যের জনজাতি গোষ্ঠীর প্রকৃত উন্নয়ন হোক। কারণ তাদের অগ্রগতি ছাড়া ত্রিপুরার সার্বিক উন্নয়ন অসম্ভব। মোহনপুরে মুখ্যমন্ত্রী জনজাতি ডেভেলপমেন্ট মিশনের আওতায় জনজাতি মহিলাদের মধ্যে সুতো বিতরণ অনুষ্ঠানে এই কথা জানান ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ।

          বুধবার মোট ৬৫০ জন জনজাতি মহিলাদের মধ্যে সুতো বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৫৭০ জন মহিলা লেফুঙ্গা ব্লকে এবং ৮০ জন মহিলা মোহনপুর জনজাতি অধ্যুষিত এলাকায় এই সুবিধা পেয়েছেন।

মন্ত্রী বলেন বর্তমান বিজেপি জোট সরকার জনজাতিদের জন্য নানা উন্নয়নমূলক কাজ করছে। পক্ষান্তরে বিরোধী পক্ষ বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। 

তিনি আরও উল্লেখ করেন বিজেপি সরকার রাজ্যের জনজাতি অঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের উন্নয়নমূলক কাজের কারণে তিনটি জাতীয় পুরস্কারও অর্জিত হয়েছে।

মন্ত্রী বলেন বর্তমান সরকার সবসময় জনজাতিদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন আমরা জনজাতি ছাত্রছাত্রীদের হোস্টেল ভাতা ১০০ টাকা করেছি । যেখানে পূর্ববর্তী সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এছাড়া, ছাত্রছাত্রীদের বৃত্তি ৪০০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০০ টাকা করা হয়েছে । এটি প্রমাণ করে যে, বর্তমান সরকার প্রকৃত অর্থেই জনজাতির উন্নয়নে মনোযোগী।

অন্যদিকে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন ত্রিপুরার ইতিহাসে এই ধরনের উন্নয়ন মানুষ দেখেনি। বর্তমান সরকার সমদল থেকে পাহাড় সমান ভাবে উন্নয়নমূলক কাজ জারি রেখেছে। যার ফলে রাজ্যের সমস্ত অংশে মানুষের সার্বিক উন্নয়ন বাস্তবায়ন হচ্ছে।

এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেফুঙ্গা বিএসি চেয়ারম্যান রণবীর দেববর্মা, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন রিনা দেবনাথ, মোহনপুর মহকুমা শাসক সজল দেবনাথ সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow