আগরতলা থেকে রেলে আসাম যাওয়ার পথে নিখোঁজ মোহনপুরের ছেলে

আগরতলা থেকে রেলে করে আসামে আত্মীয়র বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ মোহনপুরের যুবক সুজন দেব। ইতিমধ্যেই এই বিষয়ে অভিযোগ করা হয়েছে পুলিশের।

Mar 29, 2026 - 23:25
Mar 29, 2026 - 23:27
 0  16
আগরতলা থেকে রেলে আসাম যাওয়ার পথে নিখোঁজ মোহনপুরের ছেলে

দ্যা ফ্যাক্ট :- আগরতলা থেকে আসাম যাওয়ার পথে নিখোঁজ মোহনপুরের যুবক। তার নাম সুজন দেব। মোহনপুরের জগৎপুরে বাড়ি তার। গত ২৬ তারিখ আসামের ডিব্রুগড়ে আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশন থেকে রেলে উঠেছিল সে। ঐদিন বিকেল পাঁচটা পর্যন্ত বাবা মায়ের সাথে তার কথা হয়। এরপর থেকেই তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। অবশেষে সিধাই থানার দারস্ত হয়েছে পরিবার। ইতিমধ্যেই সমস্ত আত্মীয়স্বজনের বাড়ি এবং সম্ভাব্য স্থানে সুজনের খোঁজ করা হয়েছে। কিন্তু কোথাও তার হদিস পাওয়া যায়নি। পরিবারের দাবি তাকে খুঁজে বের করার ক্ষেত্রে সাধারণ মানুষ এবং পুলিশ এগিয়ে আসুক। সুজনের কোন তথ্য পাওয়া গেলে 89743 88361 এই নাম্বারে যোগাযোগ করার আহ্বান করা হয়েছে পরিবারের তরফে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow