বিদ্যালয়ের শৌচালয় আটকে থাকা ছাত্রীকে উদ্ধার করল স্থানীয়রা

বিদ্যালয়ের শৌচালয়ে ছাত্রী আটকে থাকার ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। স্থানীয়রা ছাত্রীর চিৎকার শুনতে পেয়ে বিদ্যালয়ের তালা ভেঙে তাকে উদ্ধার করে। ছাত্রীর অভিযোগ তাকে মাথায় আঘাত করেছে কে বা কারা।

Mar 30, 2026 - 23:59
Mar 31, 2026 - 00:57
 0  4
বিদ্যালয়ের শৌচালয় আটকে থাকা ছাত্রীকে উদ্ধার করল স্থানীয়রা
বিদ্যালয়ের ভেতর আটকে থাকা ছাত্রীকে উদ্ধার করল স্থানীয়রা।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- বিদ্যালয়ের শৌচালয়ের ভেতর আটকে পড়ল ছাত্রী। সমস্ত শিক্ষক শিক্ষকা এবং শিক্ষার্থীরা ফিরে যায় বাড়িতে। বিদ্যালয়ের ভেতর থেকে ছাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে তাঁকে। ঘটনা আগরতলার কুমারি টিলার হেনরি ডিরোজিও স্কুলে।

             বিদ্যালয় ছুটি হয়ে যায়। সমস্ত দরজা জানালা বন্ধ বিদ্যালয়ের। এরই মধ্যে বিকেলে বিদ্যালয়ের সংলগ্ন মাঠে খেলতে আসা ছেলেরা বিদ্যালয়ের ভেতর থেকে এক ছাত্রীর চিৎকার শুনতে পায়। এগিয়ে যায় স্থানীয়রা। বিদ্যালয়ের তালা ভেঙ্গে উদ্ধার করা হয় ছাত্রীকে। খবর পেয়ে বিদ্যালয়ের ছুটি আসুন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা। ছাত্রীর দাবি  শৌচালয়ে তার মাথায় আঘাত করে তার মোবাইল ফোন এবং প্রগ্রেস রিপোর্ট নিয়ে যায় কেবা কার। সে অচেতন হয়ে পড়েছিল মাটিতে। 

অন্যদিকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকার দাবি সোমবার তাদের পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে। ছাত্রীর ফলাফল খুব একটা ভালো হয়নি। সেই কারণে ভয়ে সে লুকিয়ে ছিল। তবে বিদ্যালয় বন্ধ করার আগে সমস্ত শ্রেণিকক্ষ শৌচালয় খোঁজা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু তখন তাকে  শৌচালয়ে পাওয়া যায়নি। তবে এদিন স্থানীয়দের তৎপরতায় স্কুল ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow