শান্তি বজায় রাখার ক্ষেত্রে কড়া মনোভাব প্রকাশ মুখ্যমন্ত্রীর
মোহনপুরের বিরমোহনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কিবাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
দ্যা ফ্যাক্ট :- শান্তি বজায় রাখতে বল প্রয়োগের প্রয়োজন হলে বল প্রয়োগ করা হবে। কিন্তু গায়ের জোর দেখিয়ে রাজনীতি করা যাবেনা। মোহনপুর বিধানসভার বীর মোহনে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে বিরোধীদের এভাবেই নিশানয় নিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
মোহনপুর বিধানসভার অন্তর্গত বীরমোহন এলাকায় মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই এলাকাটি মোহনপুর বিধানসভার অন্তর্গত হলেও এডিসি প্রশাসনের অধীন রয়েছে। এই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আলোচনা শেষে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। গোটা দেশের পাশাপাশি ত্রিপুরাতে যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তাকে কেন্দ্র করে আলোচনা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন আমাদের রাজ্যে ট্যালেন্টের অভাব নেই। জাতির জনজাতি, সংখ্যালঘু, মনিপুরী সমস্ত অংশের মানুষ মিলে যদি ত্রিপুরাকে বড় নাকরতে পারি তাহলে দেশও বড় হবে না।
অন্যদিকে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন যদি কেউ গুন্ডামি করে গায়ের জোর দেখিয়ে, ভয়-ভীতি দেখিয়ে রাজনীতি করতে চান তাহলে সেই রাজনীতি ভুলে যান। সেই রাজনীতি ভুলতে হবে। এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর সাফ বার্তা রাজনীতিতে কোনভাবেই হিংসা বরদাস্ত করা হবে না। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা, মন কি বাত অনুষ্ঠানের ইনচার্জ রতন ঘোষ, মোহনপুরের মন্ডল সভাপতি কার্তিক আচার্য সহ অন্যান্যরা।
অন্যদিকে মোহনপুরের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ মোহনপুরের আমগাছিয়া কমিউনিটি হলে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে যেভাবে দিকনির্দেশনা দিয়েছেন তার প্রশংসা করেছেন মন্ত্রী রতনলাল নাথ। আগামী দিনে দেশের প্রধানমন্ত্রীর এই পরামর্শ গুলো পাথেয় করে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
What's Your Reaction?