শিশু নিগ্রহের সাথে জড়িত ৩ অভিযুক্ত গ্রেপ্তার, অভিযুক্তদের জেল হাজতে পাঠায় আদালত
এয়ারপোর্ট থানার অন্তর্গত ভাগলপুরে একটি শিশুকে হাত-পা বেঁধে মারধর করার ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করলো এয়ারপোর্ট থানা পুলিশ। উপযুক্তদের জেলে হাজতে পাঠায় আদালত।
দ্যা ফ্যাক্ট :- এয়ারপোর্ট থানার অন্তর্গত ভাগলপুরে ছয় বছরের এক নাবালিকাকে বেধড়ক মারধর করার ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ। জানা গেছে এই এলাকাতে নাবালিকার হাত-পা বেঁধে তাকে মারধর করা ঘটনা সংঘটিত হয়। এই ঘটনায় নাবালিকার বাড়িতে গিয়ে সমবেদনা জানালেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার।
সম্প্রতি ভাগলপুর গ্রামে ছোট্ট এক নাবালিকাকে অত্যন্ত অমানবিকভাবে মারধর করার ঘটনা প্রকাশ্যে আসে। সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই তীব্র সমালোচনা শুরু হয়। কুড়ি টাকা চাওয়াতেই নাবালিকাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিধায়ক নয়ন সরকার। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে তিন অভিযুক্তির বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। অভিযুক্তরা হলেন দিপালী বণিক, কাজলী সরকার ও মন্টি বিশ্বাস। তিন অভিযুক্তকে শনিবার গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। অভিযুক্তদের এদিন মোহনপুর মহকুম আদালতে পাঠায় পুলিশ। পুলিশ অভিযুক্তদের তিনদিনের জেল হেফাজতে পাঠায়।
What's Your Reaction?