বামুটিয়ায় বৈদিক গুরুকুল ও বান প্রস্থ আশ্রমের উদ্বোধন

ধর্মীয় রীতিনীতি মতে বৈদি গুরুকূল ও বান প্রস্থ আশ্রমের সূচনা হয়েছে শুক্রবার। এই উপলক্ষে সাধুসন্ত ও সাধারণ মানুষের সমাগম হয় অনুষ্ঠান প্রাঙ্গনে।

Mar 28, 2026 - 00:06
 0  6
বামুটিয়ায় বৈদিক গুরুকুল ও বান প্রস্থ আশ্রমের উদ্বোধন

দ্যা ফ্যাক্ট :- বামুটিয়ার লালটিলাতে বৈদিক গুরুকুল ও বান প্রস্থ আশ্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে শুক্রবার। সনাতনী প্রথায় মহাযজ্ঞ এবং পূজার্চনার মধ্য দিয়ে পথচলা শুরু হয়েছে বৈদিক গুরুকুল ও বান প্রস্থ আশ্রমের। এদিন রাজ্যের এবং বহিঃ রাজ্য থেকে আগত সাধুসন্ত ও ধর্মীয় গুরুদের উপস্থিতিতে মহতী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আগামী দিনে এই প্রতিষ্ঠানে গুরুকুলীয় প্রথায় ছেলেমেয়েদের শিক্ষা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে কর্তৃপক্ষের তরফে। পাশাপাশি বৃদ্ধ বৃদ্ধাদের নিয়েও এখানে বিশেষ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। দিন ভর পর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বামুটিয়া এলাকার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এই মহতী কর্মসূচিতে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow