হেজামারায় মথার সভা থেকে বাড়ি ফেরার পথে যান দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
এডসি নির্বাচনকে সামনে রেখে তিপ্রামথার প্রার্থী রবীন্দ্র দেববর্মার সমর্থনে হেজামারাতে হয় সভা। সভা শেষে বাড়ি ফেরার পথে যান দুর্ঘটনায় নিহত হয়েছেন দুজন।
দ্যা ফ্যাক্ট :- সিমনা তমাকারি কেন্দ্রের তিপ্রা মাথার প্রার্থী রবীন্দ্র দেববর্মার সমর্থনে জনসভায় অংশ নিয়ে ফেরার পথে যান দুর্ঘটনা কবলে পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। মৃতের নাম সুমিতা দেববর্মা (৪৫) এবং উপেন্দ্র দেববর্মা (২৮)। পাশাপাশি আহত হয়েছেন আরো ১২ জন। আহতরা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।
রবীন্দ্র দেববর্মা সমর্থনে হেজামারায় নির্বাচনী সভা সেরে মালবাহী গাড়িতে করে বাড়ি ফিরছিলেন সমর্থকেরা। এরই মধ্যে হেজামারার সালতেং কলোনী এলাকায় ঘটে দুর্ঘটনা। গাড়ি রাস্তা থেকে অনেকটাই নিচে উল্টে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে আনা হয় হেজামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এখান থেকে প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেককে স্থানান্তর করা হয় জিবিপি হাসপাতালে। জিবিপি হাসপাতালে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেছেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মথার প্রার্থী রবীন্দ্র দেববর্মা। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃতের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রবীন্দ্র দেববর্মা।
What's Your Reaction?