লেইক চৌমুহনি বাজারে অবৈধ নেশা করার সময় ৬ অভিযুক্তকে আটক করে ব্যবসায়ীরা
আগরতলার লেইক চৌমুহনি বাজারে ব্রিজের নিচে দীর্ঘদিন যাবত চলছে নেশার ঠেক।এই নেশার ঠেকে হানা দিল বাজারের ব্যবসায়ীরা। অভিযুক্তদের তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে।
দ্যা ফ্যাক্ট :- আগরতলার লেইক চৌমুহনী বাজারে ব্রিজের নিচে দীর্ঘদিন যাবত অবৈধ নেশার সাথে যুক্ত রয়েছে বেশ কিছু যুবক। শুক্রবার এই অবৈধ নেশা করার সময় যুবকদের আটক করে স্থানীয় ব্যবসায়ীরা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে নিয়ে যায় অভিযুক্তদের।
শহর আগরতলার একটি গুরুত্বপূর্ণ এলাকা লেইক চৌমুহনি বাজার। এই বাজারের ব্রিজের নিচে দীর্ঘদিন যাবত অবৈধ নেশার আস্তানায় পরিণত হয়েছে। স্থানীয়দের তরফে বহুবার বিষয়টি নিয়ে অভিযোগ করা হয়েছে। কিন্তু কোন ধরনের প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। অবশেষে শুক্রবার যুবকরা নেশা করার সময় তাদের হাতেনাতে পাকড়াও করে স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয়দের হাত থেকে বাঁচার জন্য অভিযুক্তরা বিভিন্ন নেশা সামগ্রী জলে ফেলে দেয় বলে অভিযোগ। তবে ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তদের আটক করে নিয়ে যায় থানায়।
What's Your Reaction?