বুধজং নগর ওয়াখিনগর কেন্দ্রে বিজেপি প্রার্থীর প্রচারে ঝড়
বুধজংনগর ওয়াখিনগর কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী রণবীর দেববর্মা সমর্থনে ব্যাপক প্রচার শুরু হয়েছে। প্রতিদিন হচ্ছে যোগদান সভা। বিভিন্ন এলাকা দাপিয়ে বেড়াচ্ছে প্রার্থী এবং দলীয় নেতৃত্বরা।
দ্যা ফ্যাক্ট :- আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী রণবীর দেববর্মার সমর্থনে এক রেলী সংঘটিত হয়। কালীনগর থেকে শুরু হয়েছে এই রেলি। এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে নব চন্দ্র বাজারে গিয়ে সমাপ্ত হয় এই মিছিলটি। মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী রণবীর দেববর্মা, জেলা পরিষদের সদস্য জয় লাল দাস এবং দলের অন্যান্য নেতৃত্ব। মিছিল শেষে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা। এই সভাতে ১০ পরিবারের ৩৭ জন ভোটার বিজেপি দলে যোগদান করেছেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন প্রার্থী রণবীর দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।
What's Your Reaction?