বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রের মথা ও কংগ্রেস প্রার্থীর মনোনয়ন দাখিল

আসন্ন এডিসিন নির্বাচনকে কেন্দ্র করে মোহনপুর মহকুমা শাসকের নিকট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে মঙ্গলবার। তিপ্রা মোরা, কংগ্রেস এবং টিপিপি মনোনয়ন দাখিল করেছে।

Mar 24, 2026 - 23:57
Mar 25, 2026 - 00:00
 0  3
বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রের মথা ও কংগ্রেস প্রার্থীর মনোনয়ন দাখিল
বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রের তিপ্রা মাথার প্রার্থী রুনিয়াল দেববর্মা মনোনয়ন পত্র দাখিল করেন।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- মোহনপুর মহকুমাতে তিনটি দলে প্রার্থীরা মনোনয়নপত্র জমা করেন মঙ্গলবার। এদিন বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্রের তিপ্রামথার প্রার্থী রুনিয়ার দেববর্মা, কংগ্রেস প্রার্থী তপন দেববর্মা,সিমনা তমাকারি কেন্দ্রের টিপিপি প্রার্থী অন্তত উড়াং মনোনয়ন দাখিল করেছেন।

বুধজংনগর ওয়াখি নগর কেন্দ্র মাথার প্রার্থী রুনিয়াল দেববর্মা গত নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন। এ বছরও দল উনার উপরে আস্থা রাখল। মঙ্গলবার সুবিশাল রেলির মাধ্যমে মোহনপুর মহকুমা শাসক প্রাঙ্গণের জোর হয় মথা কর্মী সমর্থকেরা। এখান থেকেই মনোনয়নপত্র দেখলে জন্য মহাকুমা শাসক কার্যালয়ে যান প্রার্থী রুনিয়াল দেববর্মা সহ অন্যান্যরা। যেদিন মহকুমা শাসকের হাতে মনোনয়নপত্র দাখিল করলেন রুনিয়াল। এই নির্বাচনে পূর্বের জয়ের ধারা বজায় থাকবে বলে দাবি করেছেন তিনি।

অন্যদিকে কংগ্রেস ও টিপিপি প্রার্থীরা জয় নিয়ে আশাবাদী বলে জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow