বামুটিয়ার দেবেন্দ্রনগর চা বাগানের নাশকতার আগুনে পুড়ল অটো

রাতের আঁধারে পেট্রোল ঢেলে অটোতে অগ্নিসংযোগের ঘটনার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই বিষয়ে অভিযোগ করা হয়েছে পুলিশে।

Apr 20, 2026 - 22:51
 0  9
বামুটিয়ার দেবেন্দ্রনগর চা বাগানের নাশকতার আগুনে পুড়ল অটো
রাতের আঁধারে দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে আগুন দিল অটোতে। ছবি:- নিজস্ব

 দ্যা ফ্যাক্ট :-  রাতের আঁধারে নাশকতার উদ্দেশ্যে অটোতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতী। ঘটনা বামুটিয়া পুলিশ ফাড়ির অন্তর্গত দেবেন্দ্রনগর চা বাগান এলাকায়। এই বিষয়ে পুলিশে অভিযোগ করেছেন অটোর মালিক নিতো তাঁন্তী।

                বিএমএস পরিচালিত অটো চালকদের বামুটিয়া ব্লক শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি। এরপর থেকেই দুই গোষ্ঠীর মধ্যে বাদানো বাদ লেগে রয়েছে। এরই মধ্যে বর্তমান কমিটির লাইন সেক্রেটারি নিতু তান্তির সাথে একটি ঝগড়াকে কেন্দ্র করে নোয়াগাঁও এলাকার অটোচালক প্রণব বণিক দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। যদিও বিষয়টি পরবর্তীতে দু পক্ষের মধ্যে মীমাংসা করা হয়েছিল। রবিবার দুই মধ্যে বিষয়টি মীমাংসা হওয়ার পর এদিন গভীর রাতে নিতু তান্তীর অটুতে অগ্নি সংযোগ ঘটে। নিতুর অভিযোগ প্রণব নাশকতার উদ্দেশ্যে পেট্রোল ঢেলে এই ঘটনাটি সংঘটিত করেছে। সকালে ঘটনাস্থলে যায় বামুটিয়া ফাঁড়ির পুলিশ, বামুটিয়ার মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস এবং অটো সিন্ডিকেটের নেতৃত্বরা। নিতু দাবি করেন উভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করার। অন্যদিকে মন্ডল সভাপতি ও বিএমএস নেতৃত্বদের দাবি যে বা যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করুক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow