বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের বর্ধিত মূল্যের প্রতিবাদে কংগ্রেসের প্রতিবাদ মিছিল

সম্প্রতি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এর প্রতিবাদে রাস্তায় নামল ত্রিপুরার প্রদেশ কংগ্রেস। শনিবার আগরতলাতে করা হয় প্রতিবাদ কর্মসূচি।

May 3, 2026 - 00:00
May 3, 2026 - 00:01
 0  3
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের বর্ধিত মূল্যের প্রতিবাদে কংগ্রেসের প্রতিবাদ মিছিল

দ্যা ফ্যাক্ট :- বৃদ্ধি হয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য। এর প্রতিবাদের মাঠে আমল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শনিবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে গ্যাস সিলিন্ডার কাঁধে নিয়ে নিয়ে আগরতলায় করা হয় প্রতিবাদ মিছিল। 

                    যুদ্ধকালীন পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশেই ইতিমধ্যেই গ্যাস,পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে। ভারতে সরকার ট্যাক্স মুকুব করে দাম নিয়ন্ত্রণে রাখে। সম্প্রতি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করা হয়েছে। যার ফলে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে তার প্রভাব সরাসরি পড়বে। মূল্যবৃদ্ধি হতে পারে বিভিন্ন খাদ্য সামগ্রীর। এর প্রতিবাদে সরব হয়েছে ত্রিপুরার প্রদেশ কংগ্রেস। শনিবার পোস্ট অফিস চৌমুহনি স্হিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় এক প্রতিবাদ মিছিল। মিছিল শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। এই সভা থেকে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন। পাশাপাশি সিলিন্ডারের বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি করেছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow