বড় কাঁঠাল ও আখালিয়া ছড়া স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন
সিমনা বিধানসভার দুটি স্কুলের প্রীতি শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মার উপস্থিতিতে হয়েছে সংবর্ধনা জ্ঞাপন।
দ্যা ফ্যাক্ট :- আখালিয়া ছড়া পিএম শ্রী বিদ্যালয় এবং বড়কাঁঠাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার এই সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিমনার বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা। এই দুটি বিদ্যালয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম এবং দ্বিতীয় স্থান দখলকারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আরো ভালোভাবে পড়াশোনা করে জীবনের প্রতিষ্ঠিত হওয়ার ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন মন্ত্রী-বৃষকেতু দেববর্মা।
What's Your Reaction?