পঞ্চবটিতে বিদ্যুতের ট্রান্সফরমারে অগ্নিসংযোগ
রাতের আঁধারে বিদ্যুতের ট্রান্সফরমারে অগ্নিসংযোগকে কেন্দ্র করে আমি ওদের মধ্যে ছড়ায় তীব্র আতঙ্ক। ঘটনা সিমনা বিধানসভার পঞ্চবটি এলাকায়।
দ্যা ফ্যাক্ট :- সিমনার পঞ্চবটি বাজারে বিদ্যুতের ট্রান্সফরমারে অগ্নিসংযোগ। সোমবার গভীর রাতে ঘটে এই অগ্নিসংযোগ। দমকল বিভাগের ইঞ্জিন ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে আগুন। স্থানীয়রা প্রথমে এই অগ্নিসংযোগের ঘটনাটি দেখতে পান। স্থানীয় বিদ্যুৎ অফিসে গিয়ে খবর দেয় গ্রামবাসী। তারপরই বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দমকল বিভাগের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। যদিও এই অগ্নিসংযোগকে কেন্দ্র করে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। দমকল বিভাগের কর্মীরা সঠিক সময়ে না এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল বলে আশংকা প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। তবে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তরে কর্মীদের ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করেছেন।
What's Your Reaction?