ধর্মনগরের বিএমএস এর অফিসে তালা দিল পুলিশ, ক্ষোভ প্রকাশ করলেন সংগঠনের রাজ্যসভা নেত্রী
ধর্মনগরে অস্থিরতা নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। একপর্যায়ে বিএমএস এর অফিসে তালা ঝুলানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানালেন সংগঠনের রাজ্যসভানেত্রী দেবশ্রী কলোই।
দ্যা ফ্যাক্ট :- ধর্মনগরে বিএমএস এর অফিসে প্রশাসনের তরফে তালা ঝুলানোর তীব্র প্রতিবাদ করলেন সংগঠনের রাজ্য সভানেত্রী দেবশ্রী কোলোই। উনার অভিযোগ অভিযুক্তদের সাথে বসেই পুলিশ সভা করছেন।
সম্প্রতি ধর্মনগরে এটি বিশৃঙ্খলাকে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হয় পুলিশকে। এক পর্যায়ে বিএমএস এর অফিসে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। যাতে করে পরিস্থিতি আর বিশৃঙ্খলার দিকে না যায় সে বিষয়টি সুনিশ্চিত করার চেষ্টা করে পুলিশ।
যদিও বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের ভূমিকা কে কেন্দ্র করে তীব্র সমালোচনা করলেন সংগঠনের রাজ্যসভা নেত্রী । তিনি বলেন পুলিশ সংগঠনের রাজ্য নেতৃত্বের সাথে কোন ধরনের আলোচনা না করেই সংগঠনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। পাশাপাশি যারা এই ঘটনা সাথে অভিযুক্ত রয়েছে তাদের সাথেও পুলিশ বৈঠক করছে বলে অভিযোগ করলেন তিনি। আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে মোর নেয় সেদিকে তাকিয়ে ধর্মনগর শহর রাজ্যবাসী।
What's Your Reaction?