জৈবিক চাষ প্রক্রিয়া ও কীটপতঙ্গ নিয়ন্ত্রণের উপর কৃষি কলেজে অনুষ্ঠিত সেমিনার অনুষ্ঠিত

যদি প্রক্রিয়াতে চাষবাস এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণের উপর ত্রিপুরা কৃষি কলেজে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকদের এই বিষয়ে অবগত করা হয়েছে। পাশাপাশি কৃষকদের বিভিন্ন জৈব উপাদান প্রদান করা হয়েছে কৃষি কলেজের তরফে।

Mar 23, 2026 - 23:54
 0  6
জৈবিক চাষ প্রক্রিয়া ও কীটপতঙ্গ নিয়ন্ত্রণের উপর কৃষি কলেজে অনুষ্ঠিত সেমিনার অনুষ্ঠিত
কৃষি কলেজে জৈবিক পদ্ধতিতে চাষবাসের উপকরণ তুলে দেওয়া হচ্ছে কৃষকদের হাতে।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- কৃষি কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হলো কৃষকদের নিয়ে এক সেমিনার। পাশাপাশি কৃষকদের মধ্যে বিভিন্ন জৈবিক সার ও সামগ্রী বিতরণ করা হয়েছে এদিন। জমিতে জৈব সার প্রয়োগ এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণের ক্ষেত্রে জৈবিক পদ্ধতি অবলম্বনের ওপর অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি। 

            বর্তমানে গোটা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও বিভিন্ন ফসলে কীটনাশকের ব্যাপক প্রয়োগ বৃদ্ধি পেয়েছে। এর ফলে পরিবেশে তার ক্ষতিকারক প্রভাব পড়ছে। ক্ষতিকারক প্রভাব পড়ছে মানবদেহেও। এই পরিস্থিতিতে কৃষকদের জৈবিক প্রক্রিয়া অবলম্বনের ওপর এদিন বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই কর্মসূচিতে স্বাগত ভাষণ রাখেন কলেজের প্রিন্সিপাল দেবাশীষ সেন। তিনি কৃষকদের মৌমাছির গুরুত্ব সম্পর্কে অবগত করেছেন। সমস্ত ফল এবং ফুলের পরাগায়নের জন্য গোটা পৃথিবীতে মৌমাছির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই মৌমাছিকে রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন শ্রী সেন। অন্যদিকে ডক্টর এস এম সুশীল ফসলে প্রতিনিয়ত কীটনাশক প্রয়োগের উপর কৃষকদের সচেতন করেন। তিনি পরামর্শ দেন অবাধে কীটনাশক প্রয়োগের ফলে অনেক বন্ধু পোকার মৃত্যু হয়। যার ফলে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর ফনি ভূষণ জামাতিয়া কৃষি কলেজের এসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর এন নাইয়ার এবং অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow