চিন্ময়া মিশন স্কুলে চিন্ময়ীর মূর্তি প্রতিষ্ঠা ও কুম্ভাভিষেক

মোহনপুর চিন্ময়া মিশন স্কুলে চিন্ময়ী মূর্তির প্রতিষ্ঠা ও কুম্ভাভিষেক হয়েছে মঙ্গলবার। ধর্মীয় রীতিনীতি মেনে এই কর্মসূচি বাস্তবায়ন হয়েছে।

Apr 21, 2026 - 23:53
 0  5
চিন্ময়া মিশন স্কুলে চিন্ময়ীর মূর্তি প্রতিষ্ঠা ও কুম্ভাভিষেক

দ্যা ফ্যাক্ট :- মোহনপুরের চিন্ময়া মিশন স্কুলে চিন্ময়ীর মূর্তি প্রতিষ্ঠা এবং কুম্ভাভিষেকের করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রমুখ মোহন ভাগবত। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে ধর্মীয় রীতিনীতি মেনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

               প্রায় এক বছর পূর্বে মোহনপুরে চিন্ময়া মিশনের বিদ্যালয়ে স্থাপন করা হয়। এই মন্দির মা ত্রিপুরেশ্বরীকে উৎসর্গ করা হয়েছে। মঙ্গলবার মূর্তি স্থাপন এবং কুম্ভাভিষেককে কেন্দ্র করে রাজ্য এবং বহিঃ রাজ্যের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এদিন মূর্তি স্থাপন কর্মসূচিতে মোহন ভাগবতের পাশাপাশি অংশ নিয়েছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, ত্রিপুরা মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, মন্ত্রী রতন লাল নাথ, রাজ্যপাল জিষ্ণু দেববর্মন, প্রাক্তন মন্ত্রী বিভু কুমারী দেবী সহ অন্যান্যরা। এদিন সকাল থেকেই শুরু হয়েছে মহাযজ্ঞ। যজ্ঞে ঘৃতাহুতি দিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মূর্তি প্রতিষ্ঠা এবং কুম্ভাভিষেক শুধু ত্রিপুরার জন্য নয় গোটা উত্তর পূর্বাঞ্চলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি বলেন এখানে এখন প্রচুর মানুষ আসবে। এটা একটা পূজার স্থল না। এটা শিক্ষা এবং মানবসেবার একটা উজ্জ্বল স্থান। মুখ্যমন্ত্রী আরও বলেন চিন্ময় মিশনের এই উদ্যোগ এটা প্রমাণ করে আধ্যাত্মিকতা এবং শিক্ষা একসাথে চলতে পারে। চিনময় মিশনের এই উদ্যোগ আগামী দিনে অন্যদেরকেও অনুপ্রাণিত করবে বলে আশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। 

             অন্যদিকে মোহন ভাগবত বলেন গোটা বিশ্বে কট্টরপন্থী এবং ক্ষমতার লোভীরা হিংসা ছড়াচ্ছে। এদেরকে রাস্তা দেখাবে ভারত। বিগত দিনেও ভারত তাই করেছে। তিনি বলেন মন্দির শুধুমাত্র পূজারচনার একটি স্থান না। একসময় মন্দিরের মাধ্যমে ভারতের শিক্ষা ব্যবস্থা পরিচালনা হত। মন্দিরকে কেন্দ্র করে আমাদের সমাজ জীবন চলতো। মন্ত্রীকে কেন্দ্র করে আর্থিক ব্যবস্থাও সচল ছিল। সমাজ জীবনে কেন্দ্র মন্দির ছিল। এই মন্দির থেকে সমাজ পেতোশক্তি। কিন্তু নিজের কাছে শক্তি থাকলে যা বলবে সেটা প্রমাণ হয়ে যাবে। কিন্তু ভারতবর্ষের ঐতিহ্য এমন না। ভারতবর্ষকে এমন হওয়ারও প্রয়োজন নেই। যারা শক্তি প্রদর্শন করে ভেনেজোয়ালার মত রাষ্ট্রের উপর প্রভাব খাটায় তাদের সমালোচনা করেছেন শ্রীভাগবত। তিনি গুরুত্ব সহকারে বলেন মন্দিরকে কেন্দ্র করে যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে তা সমাজকে সঠিক দিশা দেখাবে। আধ্যাত্মিকতা এবং শিক্ষা একজন সঠিক মানুষ তৈরি করতে পারে বলে জানিয়েছেন তিনি। আগামী দিনে একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ভারতের পরম পরাগত শিক্ষা এবং আধুনিক শিক্ষার মেলবন্ধনের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন তিনি। এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত সাধারণ মানুষদের মধ্যে দারুন উৎসাহ পরিলক্ষিত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow