কালীবাজারে নির্মীয়মান মার্কেট সেডে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিল মন্ডল সভাপতি

বামুটিয়ার কালীবাজারে সম্প্রতি কৃষি দপ্তর থেকে একটি মার্কেট সেড নির্মাণের কাজ শুরু হয়েছে। কিন্তু এই নির্মাণ কাজে চলছে অনিয়ম। সোমবার এই অনিয়মের অভিযোগ এনে কাজ বন্ধ করে দিলেন বামুটিয়ার মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস।

Feb 2, 2026 - 23:57
Feb 4, 2026 - 00:18
 0  29
কালীবাজারে নির্মীয়মান মার্কেট সেডে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিল মন্ডল সভাপতি
কালীবাজারের মার্কেট শেড নির্মাণে অনিয়মের অভিযোগ।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- বামুটিয়ার কালী বাজারে কৃষি দপ্তর থেকে নির্মীয়মান মার্কেট শেডের কাজ বন্ধ করে দিলেন মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস। অত্যন্ত নিম্নমানের কাজ হবার অভিযোগ এনে এই কাজ বন্ধ করে দিয়েছেন মন্ডল সভাপতি। সোমবার নিজে এই নির্মীয়মান কাজ পরিদর্শন করে কাজ বন্ধ রাখা নির্দেশ দিয়েছেন শিবেন্দ্র। 

        বামুটিয়ার কালীবাজারে রাস্তার পাশে শুরু হয়েছে মার্কেট সেড নির্মাণের কাজ। শুরু থেকেই স্থানীয়দের তরফে অভিযোগ ছিল কাজের গুণগতমান নিয়ে। যারা এই কাজে নিয়োজিত তারা নিজেদের ইচ্ছেমতে কাজ করে যাচ্ছে। গুণগতমান বজায় রাখার বিষয়টি শুরু থেকেই গৌণ হয়ে রয়েছে বলে অভিযোগ। সোমবার এই কাজটি পরিদর্শন করলেন মন্ডল সভাপতি। তিনি অভিযোগ করেন অত্যন্ত নিম্নমানের এবং সঠিক নির্দেশিকা মেনে নির্মাণ করা হচ্ছে না এই মার্কেট সেড। যার ফলে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনাস্থলে আসেন দপ্তরের আধিকারিক ও ঠিকেদারেরা। এলাকাবাসী এবং মন্ডল সভাপতির আনা অভিযোগ সত্যতা স্বীকার করেছেন তারা। আশ্বাস দিয়েছেন যেখানে অনিয়ম হয়েছে সেটা ভেঙে সঠিক নিয়ম নীতির মধ্যে নির্মাণ করা হবে এই বিল্ডিং।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow