জ্যাকসন গেট নির্মাণের ভূমি পূজা করলেন মুখ্যমন্ত্রী

Feb 1, 2026 - 23:53
 0  2
জ্যাকসন গেট নির্মাণের ভূমি পূজা করলেন মুখ্যমন্ত্রী

দ্যা ফ্যাক্ট :- আগরতলার ঐতিহ্যবাহী জ্যাকসন গেট পুনরায় স্থাপন করার উদ্যোগ নিল সরকার। রবিবার জ্যাকশন গেট নির্মাণের ভূমি পূজা করা হয়েছে। পাশাপাশি আগরতলা পুর নিগমের ২০ নং ওয়ার্ডের নবনির্মিত পাকা বাড়ির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

               একসময় বামফ্রন্ট সরকার রাস্তা বড় করার নাম করে রাজন্য আমলে তৈরি করা জ্যাকসন গেট ভেঙে দেয়। বর্তমান সরকার সেই ইতিহাস পুনরুদ্ধারের পরিকল্পনা নেয়। নতুনভাবে স্থাপন করা হবে জেকশন গেট। রবিবার জ্যাকসন গেট নির্মাণের ভুমি পূজার অনুষ্ঠানে এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। পাশাপাশি তিনি আর বলেন আগরতলা বিমানবন্দর নামাকরণ করা হয়েছে রাজ্যের মহারাজার নামে। রাজ্যের কামান চৌমুহনিতে বসানো হয়েছে মহারাজা স্ট্যাচু। বর্তমান সরকার তার জন্য আমলের ইতিহাসগুলোকে সংরক্ষণ এবং পুনরুদ্ধার করার চেষ্টা করছে। অথচ বামফ্রন্টের সময়ে ত্রিপুরাতে রাজন্য ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা হয়েছিল। সেই সময় বর্তমান রাজ পরিবারের সদস্যরা কোন কথা বলেনি। এই ভাবেই বর্তমান রাজ পরিবারের সদস্যদের নিশানয় নিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। পাশাপাশি ২০ নং ওয়ার্ডে সাম্প্রতিক কালে ব্যাপক পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

          অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং অনন্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow